ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯/৪/২০২৫, ৫:০৩:১৫ PM

নিপুণ-সোহানা সাবা-অপু-ফারিয়া-জায়েদ-শাওনসহ ১৭ শিল্পীর

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা হঠাৎ করেই খবরে। তবে কোনো চলচ্চিত্র নয় বরং একটি হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আলোচনায় তারা। অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, জায়েদ খান, মেহের আফরোজ শাওনসহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীদের। মামলার বাদী এনামুল হক।

মামলার সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।এই মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে সরকারপক্ষের অর্থদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

আসামির তালিকায় আরও আছেন সুবর্ণা মুস্তফা, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিমসহ আরও অনেকে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহুরুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আদালত থেকে তদন্তের জন্য পুলিশের কাছে এসেছে এবং তা নিয়মতান্ত্রিকভাবে অনুসন্ধান করা হচ্ছে।